হোম > সারা দেশ > রাজশাহী

গায়ে হলুদের রাতেই কনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বলরামপুর গ্রামে গায়ে হলুদের রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৌমিতা খাতুন নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৌমিতা খাতুন হরিপুর চলনাকাঁথী ফাজিল ডিগ্রী মাদ্রাসার আরবী প্রভাষক গাজীউর রহমানের বড় মেয়ে। গাজীউরসহ তার পরিবার লোকজন বিয়ের কেনাকাটা করার জন্য বগুড়াতে যায়। সেখানেই মৌমিতা স্ট্রোক করলে তারা তাকে দ্রুত টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৌমিতাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আগামী সোমবার (১৩ অক্টোবর) মৌমিতা খাতুনের বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল। হঠাৎ অসুস্থ হয়ে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়।

অপ্রত্যাশিত এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিয়ে বাড়ির আলোকসজ্জা নিমিষেই অন্ধকার নেমে আসে। এলাকায় শুরু হয় শোকের ছায়া। আত্মীয়স্বজন, সহপাঠী ও পরিচিতজনরা সবাই বাকরুদ্ধ হয়ে পড়েন।

তানোরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেবে ১ হাজার ৬৯ শিক্ষার্থী

পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রী নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

বিএনপিরই মধ্যে মুক্তিযোদ্ধা বেশি আছে: জ্বালানি মন্ত্রী

প্রতিমন্ত্রীর হুঁশিয়ারির পরও মাটি বিক্রির দৌরাত্ম্য থামছে না

কৃষকের কষ্ট আমরা দেখেছি, এবার স্বপ্ন পূরণের সময়: শিক্ষামন্ত্রী

গোদাগাড়ীতে নববর্ষে চীনা নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদ্‌যাপন

লালপুরে অভিযানে হেরোইন-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক