হোম > সারা দেশ > রাজশাহী

শেরপুরে কৃষকের ৫টি গরু চুরি

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

বগুড়ার শেরপুরে আব্দুর রাজ্জাক (৫০) নামের এক কৃষকের গোয়াল ঘরের মাটির দেয়াল কেটে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আশগ্রামের মৃত আব্দুর রশিদ আকন্দের ছেলে রাজ্জাকের বাড়ি থেকে এ চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া গরুগুলোর বাজারমূল্য আনুমানিক ৫ লাখ টাকা বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রাজ্জাক বলেন, ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) প্রতিদিনের মতো গরুর ঘরে তালা দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়ি। রাত ২টা পর্যন্ত জেগে ছিলেন তিনি। ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান, ঘরের মাটির দেয়াল কেটে ভেতরে ঢুকে চোরেরা সব গরু নিয়ে গেছে।

তিনি আরও জানান, তার মাটির ঘরের পেছনের দেয়াল সিঁদ কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। স্থানীয়দের ধারণা, এটি একটি পেশাদার চোর চক্রের কাজ। এ ঘটনায় এলাকায় চুরি আতঙ্ক বিরাজ করছে। এক রাতে এত সংখ্যক গরু চুরি হওয়ায় স্থানীয় খামারিরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ইতোমধ্যে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছি। চুরি হওয়া গরু উদ্ধারে ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।

রাজশাহীর ২১ নদ-নদীর সবই মৃতপ্রায়

নওগাঁয়ে আওয়ামী লীগ নেতা রফিক গ্রেপ্তার

ভোটারদের আঙুলের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করছে সরকার

ইফতার বিতরণে বাধা, শ্রমিক দল নেতার পদ স্থগিত

জমি নিয়ে বিরোধ, শিক্ষকের হাত ভেঙে দিলো প্রতিপক্ষরা

গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্য মন্ত্রী

৩ মাসে ১ কোটি টাকা জরিমানা আদায়ে রেকর্ড সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের

গাবতলীতে কলাবাগানে যুবকের লাশ উদ্ধার

চাটমোহরে আধিপত্য বিস্তার নিয়ে দুজন গুলিবিদ্ধ !

রাজশাহীতে সংগঠন গোছাতে তৎপর আ.লীগ নেতারা