হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপি নেতার বাড়িতে গুলি, ছাত্রদলের আহ্বায়ক আটক

জেলা প্রতিনিধি, নাটোর

নাটোরের বাগাতিপাড়ায় বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের অভিযোগে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ভাটোপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল একই এলাকার রফিকুল ইসলাম রফিকের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক।

জানা গেছে, গত ১৬ ডিসেম্বর রাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জৈন্তিপুর এলাকায় বিএনপি নেতা রশিদ চৌধুরীর বাড়িতে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এতে জানালার কাঁচ ভেঙে দেয়াল ছিদ্র হয়ে যায়। ঘটনার দিনই বাগাতিপাড়া মডেল থানায় মামলা করেন রশিদ।

বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে সোহেলকে আটক করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান