হোম > সারা দেশ > রাজশাহী

ধুনটে স্বামীর ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় স্বামীর ঘর থেকে লিলি খাতুন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বামী পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টায় লিলি খাতুনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য থানা থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত লিলি খাতুন উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের রাজু মিয়ার স্ত্রী। এর আগে বুধবার রাত ৮টায় স্বামীর ঘরে থেকে লিলি খাতুনের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে রাজু মিয়ার সঙ্গে লিলি খাতুনের বিয়ে হয়। রাজু যমুনা নদীতে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। অভাব-অনটনের সংসার। তাদের দাম্পত্য জীবনে এক ছেলেসন্তানের জন্ম হয়।

এ অবস্থায় প্রায় এক বছর আগে অন্য এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে বিয়ে করেন রাজু। বিষয়টি নিয়ে লিলি ও রাজুর মধ্যে মনোমালিন্য হয়। প্রায়ই দুজনের মধ্যে ঝগড়া-বিবাদ হতে থাকে।

এদিকে বুধবার বিকেলে রাজু জীবিকার তাগিদে কর্মস্থলে এবং লিলির স্বশুর-শাশুড়ি বাড়ির বাইরে ছিলেন। এ অবস্থায় বিকেল ৪টার দিকে লিলির মৃতদেহ রাজুর ঘরের ভেতর তিরের সঙ্গে ঝুলতে দেখে প্রতিবেশীরা। সংবাদ পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিলির মৃতদেহ উদ্ধার করে।

ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ মন্ডল বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে লিলি খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন