হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় আ.লীগ নেতাকে পুলিশে দিল জনগণ

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার কাহালুতে পিএম বেলাল নামে এক আওয়ামী লীগ নেতাকে মারধরের পর থানা পুলিশে দিয়েছে স্থানীয়রা। সোমবার দুপুরে উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

গ্রেপ্তার পিএম বেলাল কাহালু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিএম বেলাল সোমবার দুপুরে উপজেলা পরিষদে যান। সেখান থেকে বের হয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাকে আটকের পর চড়-থাপ্পড় ও কিলঘুষি মেরে পুলিশে দেয়।

এ বিষয়ে কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনিছ বলেন, “ওই আওয়ামী লীগ নেতা তো পলাতক ছিলেন। হঠাৎ করেই তাকে দেখা যায়। উপজেলা মিটিংয়ে নাকি আসছিলেন। সেখান থেকে বের হয়ে যাচ্ছিলেন। সেই সময় লোকজন হয়তো পুলিশকে খবর দিয়ে তাকে ধরিয়ে দিয়েছে।”

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। তিনি জানান, তাকে থানায় দেওয়ার পর আগের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

সিরাজগঞ্জে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন

বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা

বগুড়ার ১২তম পৌরসভা হচ্ছে মোকামতলা

গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানিবন্দি সাড়ে ৪ হাজার পরিবার