হোম > সারা দেশ > রাজশাহী

রায়গঞ্জে বাজার তদারকি জোরদারে মনিটরিং কমিটির বৈঠক

উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও মান নিয়ন্ত্রণে রাখতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাজার মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী।

সভাপতির বক্তব্যে তিনি জানান, রমজানজুড়ে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হবে। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় প্রশাসন ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি কিংবা অতিরিক্ত মূল্য আদায়ের মতো অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, জামায়াত নেতা আবু জাফর, রায়গঞ্জ প্রেস ক্লাব সভাপতি আলী হায়দার আব্বাসী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লব, চান্দাইকোনা, ঘুড়কা ও ধানগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যবসায়ীরাও বৈঠকে অংশ নেন।

আলোচনায় বক্তারা রমজান মাসে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, দোকানে মূল্যতালিকা দৃশ্যমানভাবে প্রদর্শন নিশ্চিত করা এবং ভেজাল, কারসাজি ও মজুতদারির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

হেরোইন রাখার দায়ে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

বিএনপিকে প্রত্যেক মানুষের হৃদয়ে পৌঁছে দিতে চাই: শাহজাহান মিঞা

যুবলীগ নেতার মুক্তি দাবিতে থানা ঘেরাও করা ছাত্রদল নেতা সোহেলকে শোকজ

বগুড়া চেম্বার নির্বাচনে বাদল-হিরু পরিষদের নিরঙ্কুশ বিজয়

এক পরিবারের সবাই মাদক কারবারি, স্বামী-স্ত্রী ও দুই ছেলে গ্রেপ্তার

পা দিয়ে লিখে মাস্টার্স পাস, অদম্য এক নিলা খাতুন

হামলার শিকার জামায়াত নেতার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভের ডাক

দুধের দাম না বাড়ায় দুশ্চিন্তায় সিরাজগঞ্জের খামারিরা

একসঙ্গে উচ্চশিক্ষা-বিয়ে, বিসিএস ক্যাডারও হলেন একই ব্যাচে

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’