হোম > সারা দেশ > রাজশাহী

রায়গঞ্জের ভূঁইয়াগাতী থেকে দুই শিশু উদ্ধার

উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূঁইয়াগাঁতী ফুলজোড় নদীর ব্রিজের ওপর থেকে দুই শিশুকে স্থানীয়রা উদ্ধার করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে ব্রিজের ওপর দুই শিশুকে ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসী তাদের কাছে রাখেন। পরে স্থানীয় প্রশাসনকে খবর দেন তারা।

উদ্ধার হওয়া শিশুরা হলো— সাকিব (১১), পিতা: তারা মিয়া, মাতা: রেশমি, দাদা: আয়নাল ভাটিয়া, গ্রাম: ঘোরাঘাট, থানা: সুন্দরগঞ্জ, জেলা: গাইবান্ধা। পরিবারের তিন ভাইয়ের মধ্যে সাকিব সবার ছোট। বড় দুই ভাইয়ের নাম রাসেল ও রাকিব।

আরেকজনের নাম নাদিম, পিতা: করিম, মাতা: লাইলী, দাদা: সিদ্দিক, গ্রাম: তুলশীঘাট (দেলেবাড়িচর), থানা: সাঘাটা, জেলা: গাইবান্ধা।

স্থানীয়রা জানান, বিকালে ব্রিজের ওপর দুই শিশুকে দেখতে পেয়ে তাদের পরিচয় জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জানা যায় তারা গাইবান্ধা জেলা থেকে এসেছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা এখানে পৌঁছেছে। তবে কীভাবে বা কার সঙ্গে তারা এসেছে— সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম মাসুদ রানা বলেন, দুই শিশুকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। তাদের পরিবারকে খুঁজে বের করার চেষ্টা চলছে। গাইবান্ধা জেলার থানাগুলোতে খবর দেয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিবারের সন্ধান পাওয়া গেলে দ্রুত শিশুদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম