হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় বিএনপি নেতার বাস ভাঙচুর করলেন ছাত্রদল নেতা

স্টাফ রিপোর্টার, বগুড়া

নিজ দলের নেতার বাস ভাঙচুর করলেন জেলা ছাত্রদলের নেতা। গতকাল রাত সাড়ে ৮টায় পুরান বগুড়া নর্থবেঙ্গল সাব ফ্যাক্টরির কাছে একটি গাড়ি সার্ভিসিং সেন্টারে এ ঘটনা ঘটে।

মোটরসাইকেল নিয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন জেলা ছাত্রদলের সহসম্পাদক আতিকুল আতিক। এ সময় গায়ে পানি ছিটে গেলে ওই বাসের স্টাফদের কথা কাটাকাটি হয়। এরপর আতিক ছেলেপেলেকে জড়ো করে বাসটিতে ভাঙচুর চালায়। পরে আগুন লাগাতে গেলে মোটর শ্রমিক নেতাদের সহযোগিতায় তারা চলে যায়।

গাড়ির মালিক মিজানুর রহমান মিজান জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক। তিনি আক্ষেপ করে বলেন, গতকালই গাড়িতে নতুন করে বডি বানিয়ে রাস্তায় নামানো হয়।

তিনি বলেন ফেসবুকে পোস্ট করে লিখেন, ক্ষমতায় না আসতেই দলের নামে বাহাদুরি। বিএনপি ও ছাত্রদলের ফোন পেয়েও ভাঙচুর থামায়নি।

এ ব্যাপারে আতিক ও সাব্বিরের নামে বগুড়া সদর থানায় মিজানুর রহমান অভিযোগ দায়ের করেছেন।

বগুড়া সদর থানার দারোগা নজরুল বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম