হোম > সারা দেশ > রাজশাহী

সমাবেশে গিয়ে হার্ট অ্যাটাকে প্রাণ গেল বিএনপি নেতার

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির আয়োজিত ন্যায্য পানি বণ্টনের দাবিতে-বিশাল সমাবেশে এসে হার্ট অ্যাটাক করে মারা গেছেন সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও সাবেক বিএনপি নেতা একরামুল হক। বুধবার সাড়ে ৪ টায় শিবগঞ্জ পৌর এলাকার মনাকষা মোড়ে হার্ট অ্যাটাক করে মারা যান তিনি।

একরামুল হক সোনামসজিদ স্থলবন্দর এলাকার বালিয়াদিঘী গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং দীর্ঘদিন তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

নেতাকর্মীরা বলেন, দুপুর তিনটার দিকে শিবগঞ্জ সরকারী মডেল হাই স্কুলে বিশাল সমাবেশ ছিল। এসময় সবার সঙ্গে একত্রিত হয়ে সমাবেশ স্থলে যাচ্ছিলেন একরামুল হক। এসময় হঠাৎ হার্ট অ্যাটাক করেন তিনি।পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, সমাবেশ চলা অবস্থায় বিএনপির একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সুরতহাল শেষে স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় ছাত্রদলের ইফতার সামগ্রী বিতরণ

রায়গঞ্জে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাবিতে খালেদা জিয়ার আত্মার মাগফেরাতে দোয়া ও ইফতার মাহফিল

সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত, অরোধ ও অগ্নিসংযোগ

বিএনপির দুই কর্মী হত্যায় সহযোগীসহ প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

ক্যাপ্টেন পরিচয়ে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে মানববন্ধন

অটোপাশ নয়, পড়াশোনা করেই পাস করতে হবে: আব্দুল আজিজ

চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল, প্রতিবাদে মানববন্ধন

প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত

ঈশ্বরদীতে আগুনে বাড়ি ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি