হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ির সামনে মিলি বেগম (৪৫) দোকান খুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে বাঁচাতে গিয়ে মেয়ে লিমা খাতুনও (১৬) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খেজুরের গুড় ঘিরে রাজশাহীতে উৎসবের আমেজ

বিএনপি-আ.লীগ সংঘর্ষে গুলিবিদ্ধ জিসানকে ঢাকায় প্রেরণ

পাবনায় বিএনপি-আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ

নিখোঁজের দুই দিন পর ধানক্ষেত থেকে অচেতন অবস্থায় উদ্ধার রাবি শিক্ষার্থী

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দম্পতি গ্রেপ্তার, নেপথ্যে কাট-আউট চক্র

বগুড়ায় বিএনপির ধাওয়ায় ককটেল ফাটিয়ে পালালেন আ.লীগেরের কর্মীরা

জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

বৃষ্টির বাধায় মাঠেই ভেজা ধান, দুশ্চিন্তায় গোদাগাড়ীর কৃষকরা

রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন