হোম > সারা দেশ > রাজশাহী

রায়গঞ্জে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে নিজ ঘর থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে এ বন্দিহার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাপশ মাহাতো (২০) ওই গ্রামের সুশীল চন্দ্র মাহাতোর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে সুশীল চন্দ্র মাহাতো ছেলের ঘরের দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের পেছনের জানালা দিয়ে তাকিয়ে দেখেন, তাপশ শয়নকক্ষের ভেতরে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছেন।

পরে তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে নামানোর চেষ্টা করেন। খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তানোরে সার পরিস্থিতি নিয়ে ডিলারদের সঙ্গে এমপির মতবিনিময়

শহীদ জিয়া দেশে খাল খনন শুরু করেছিলেন: হুইপ দুলু

ইমাম সম্মেলনে সামাজিক সচেতনতায় জোর

চাটমোহরে ব্রিটিশ আমলে চালু হওয়া প্রথম শিশু শিক্ষায়তন

বগুড়া শহরে দিন দিন তীব্র হচ্ছে যানজট

নকল দুধ তৈরির অপরাধে ব্যবসায়ীকে কারাদণ্ড

রাজশাহীতে ধান-চালে দরপতন, বিপাকে কৃষক ও ব্যবসায়ীরা

জ্বালানি সংকটে স্থবির ইছামতি নদীর পুনঃখনন

নিয়ামতপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর খুন