হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে মাহফিলে প্রধান অতিথি করা নিয়ে বিরোধ, হামলায় নিহত ১

রাজশাহী অফিস

‎রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুরে মাহফিলের প্রধান অতিথি নিয়ে বিএনপির দুই গ্রুপের বিরোধে হামলায় দলের এক কর্মী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় এলাকার সিপাইপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

‎নিহত এরশাদ আলী (৬৫) ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়ার মৃত সৈয়দ আলীর ছেলে ৷ তিনি ইউনিয়ন বিএনপির সদস্য এবং স্থানীয় এমপি আবু সাইদ চাঁদের অনুসারী।

স্থানীয়রা জানান, ‎শুক্রবার জুমার নামাজের পর গ্রামের লোকজন মসজিদে বসে একটি মাহফিলের প্রধান অতিথি নিয়ে আলোচনা করেন। জেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করতে চান তার সমর্থকেরা। অপর পক্ষ এমপি আবু সাইদ চাঁদকে প্রধান অতিথি করতে চায়।

দুই পক্ষের তর্কবিতর্কের একপর্যেয়ে সবাই উঠে যায়। চাঁদের সমর্থক এরশাদ আলী রাতে তারাবির নামাজ শেষে ৯টার দিকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী সাইদুর রহমান, সুমন আলী, সাব্বির, আশাদুল, জোয়াদসহ আরো কয়েকজন মিলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন । পরে মুসল্লিরা আহত এরশাদকে চারঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চারঘাট থানার এএসআই সিরাজুল ইসলাম বলেন, মাহফিলের প্রধান অতিথি করা নিয়ে দ্বন্দ্বের জেরে এরশাদ আলীকে পেটানো হয়েছে। লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে এবং দোষীদের শাস্তির আওতায় আনা হবে বলে তিনি জানান।

ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমে যুব সমাজকে সংগঠিত হতে হবে

ঈশ্বরদীতে নাতনিকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা

নলডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় যুবদলের দুই নেতা বহিষ্কার

গুরুদাসপুরে দরপত্রের পরই ৫ লাখ চাঁদা দাবির অভিযোগ

আমের মুকুলে ছেয়ে গেছে রাবি ক্যাম্পাস

যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬, দুজনের অবস্থা গুরুতর

সকলের প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে: মিলটন

আসামিকে না পেয়ে স্ত্রী ও ভাই-ভাবীকে পুলিশের মারধর

ওয়ান স্টপ সার্ভিস চালুর ঘোষণা ভূমিমন্ত্রীর

চাটমোহরে বিএনপির নেতাকর্মীদের হামলায় জামায়াত নেতাসহ আহত ৫