হোম > সারা দেশ > রাজশাহী

লালপুরে সন্তানের সামনে ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

নাটোরের লালপুরে সন্তানের চোখের সামনেই ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে মায়া (৬০) নামে এক নারীর।

শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আব্দুলপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মায়া রাজশাহীর নন্দনগাছি এলাকার বাসিন্দা। ওই বৃদ্ধার স্বামীর নাম মৃত মনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মায়া তার জামাইবাড়ি থেকে আব্দুলপুর রেলস্টেশনে আসেন রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে ওঠার জন্য। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছেলে। ট্রেন আসার মুহূর্তে তারা রেললাইন পার হচ্ছিলেন। ছেলে তাড়াহুড়ো করে প্ল্যাটফর্মে উঠতে পারলেও মা পিছিয়ে পড়েন। ঠিক তখনই স্টেশনে ঢুকে পড়ে ট্রেনটি। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহটি দ্বিখণ্ডিত হয়ে যায়।

এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ বিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

বিএনপিরই মধ্যে মুক্তিযোদ্ধা বেশি আছে: জ্বালানি মন্ত্রী

প্রতিমন্ত্রীর হুঁশিয়ারির পরও মাটি বিক্রির দৌরাত্ম্য থামছে না

কৃষকের কষ্ট আমরা দেখেছি, এবার স্বপ্ন পূরণের সময়: শিক্ষামন্ত্রী

গোদাগাড়ীতে নববর্ষে চীনা নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদ্‌যাপন

লালপুরে অভিযানে হেরোইন-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

২০ বছর পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

দ্রুত চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের কাজ শুরু হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী