হোম > সারা দেশ > রাজশাহী

শিবির নেতা হত্যা: ২ দিনের রিমান্ডে আ.লীগের দুই নেতা

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলার আওয়ামী লীগের দুই নেতার দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার দুপুরে তাদের রিমান্ড মুঞ্জুর করেন চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম।

আসামিরা হলেন- সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ এজাবুল হক বুলি ও পৌরসভার সাবেক কাউন্সিলর ইব্রাহিম আলী।

মামলার তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এসএম নূরুল কাদির সৈকত বলেন, এজাবুল ও ইব্রাহিমকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছিল। আজ শুনানির দিন ছিল। সকালে জেলা কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। দীর্ঘ শুনানি শেষে তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

পুলিশ জানায়, উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন এজাবুল। জামিনের মেয়াদ শেষে ১১ মার্চ তিনি জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। কিন্তু তাকে কারাগারে পাঠায় আদালত। এছাড়া আগে থেকেই কারাগারে ছিলেন ইব্রাহিম। তিনি শিবির নেতা হত্যা মামলার ৬ নম্বর আসামি।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ জানুয়ারি ছাত্রশিবির নেতা আসাদুল্লাহ তুহিনকে বাসা থেকে চোখ বেঁধে নিয়ে যায় র‍্যাব। এরপর সড়ক দুর্ঘটনার তার মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়। ঘটনার ৯ বছর পর গত বছরের ২৫ ডিসেম্বর হত্যা মামলা করেন নিহতের মামা মো. কবিরুল ইসলাম। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, র‍্যাবের সাবেক ডিজি, সাবেক সংসদ সদস্য, র‍্যাব-পুলিশের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাসহ ২৮ জনকে আসামি করা হয়।

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী