হোম > সারা দেশ > রাজশাহী

গোদাগাড়ীতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

উপজেলা প্রতিনিধি, গোদাগাড়ী (রাজশাহী)

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিজ বাড়িতে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার রাতে উপজেলার পালপুর মালিগাছা গ্রাম থেকে মারেজান বেগম (৬২) নামের ওই বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মারেজান বেগমের স্বামীর নাম নজরুল ইসলাম।

জানা গেছে, মারেজান বেগমের স্বামী অসুস্থ ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে যাওয়ায় তিনি বাড়িতে একাই ছিলেন। শনিবার সন্ধ্যায় এক প্রতিবেশী নারী তার বাড়িতে গিয়ে ঘরের ভেতরে গলাকাটা অবস্থায় মারেজানের লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

পুলিশ পরিদর্শক মাকসুদুর রহমান জানান, প্রতিবেশীরা ওই দিন সকাল ১০টার দিকে মারেজান বেগমকে বাড়ির বাইরে দেখেছিলেন। এরপর তাকে আর দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে কোনো এক সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ময়নাতদন্তের জন্য লাশটি রাতেই রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয় এবং রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় নিহত বৃদ্ধার মেয়ে বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩