হোম > সারা দেশ > রাজশাহী

জামিনে মুক্ত হলেই আ. লীগ নেতাকর্মীদের পুনরায় গ্রেপ্তারের নির্দেশ

রাজশাহী অফিস

রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে রেঞ্জাধীন আট জেলার পুলিশ সুপারদের (ডিএসবি) কাছে একটি বিশেষ গোপনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি স্বাক্ষরিত ওই চিঠিতে জামিনে মুক্ত হওয়া আওয়ামী লীগসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীদের বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, প্রভাবশালী বা সাংগঠনিকভাবে সক্রিয় নেতাকর্মীরা জামিনে মুক্ত হয়ে মাঠপর্যায়ে রাজনৈতিক তৎপরতা শুরু করতে পারেন—এমন আশঙ্কা থাকলে তাদের বিরুদ্ধে থাকা পুরোনো বা নতুন মামলায় পুনরায় গ্রেপ্তার বা ‘শোন অ্যারেস্ট’ দেখিয়ে কারাগারে রাখার ব্যবস্থা নিতে হবে।

বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ-সহ নিষিদ্ধ বা কার্যক্রম স্থগিত থাকা সংগঠনগুলোর সক্রিয় নেতাকর্মীদের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। তবে যেসব কর্মীর সাংগঠনিক সক্ষমতা নেই বা মাঠপর্যায়ে তৎপর হওয়ার সম্ভাবনা কম, তাদের ক্ষেত্রে আপাতত পুনরায় গ্রেপ্তার দেখানোর প্রয়োজন নেই বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি স্বাক্ষরিত চিঠিতে বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল ও জরুরি হিসেবে উল্লেখ করে রাজশাহী রেঞ্জের প্রতিটি জেলায় নির্দেশনা কার্যকর করার কথা বলা হয়েছে। এর আগে অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করা হয়েছিল বলে চিঠিতে জানানো হয়।

এছাড়া ভিআইপি প্রটোকল ও নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনাটি রাজশাহী রেঞ্জের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা প্রতিরোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন