হোম > সারা দেশ > রাজশাহী

ছাত্রদল-যুবদলের ৯ নেতার জন্য দুঃসংবাদ

আমার দেশ অনলাইন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের দুই নেতা ও ছাত্রদলের সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে। পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠনগুলো।

গতকাল বৃহস্পতিবার রাতে বগুড়া জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে নন্দীগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বুলবুল ইসলাম এবং বুড়ইল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাককে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বগুড়া জেলা যুবদলের সভপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান এ সিদ্ধান্ত কার্যকর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদলের সাত নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বগুড়া জেলা ছাত্রদল। শুক্রবার দুপুরে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নবীর শেখ, নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, দপ্তর সম্পাদক সাজু আহমেদ, প্রচার সম্পাদক সুজন মাহমুদ, সদস্য আব্দুল্লাহ আল শাকিল, আসিফ এবং ৬ নম্বর ওয়ার্ড পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে তাদের দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ গণমাধ্যমকে জানান, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজশাহীতে লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা

দিনে তিনবার তেল সংগ্রহ, যুবকের কারাদণ্ড

কিছু রাজনৈতিক দল শুধু সংবিধান ইস্যু সামনে আনছে

সংরক্ষিত নারী আসনে ওরাওঁ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মনোনয়ন পেলেন আন্না মিঞ্জ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সুরাইয়া জেরিন রনি

শিবগঞ্জে দুস্থ কার্ড বানিয়ে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

গোমস্তাপুরে ধানক্ষেতে ব্যাকটেরিয়ার আক্রমণ, দুশ্চিন্তায় কৃষক

সিংড়ায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

আপনার শহর আপনাকেই পরিষ্কার রাখতে হবে: তারেক রহমান