হোম > সারা দেশ > রাজশাহী

গরু বোঝাই ভটভটির ধাক্কায় অটোরিকশা চালকসহ শিশু নিহত

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশে গরু বোঝাই ভটভটির (নসিমন) ধাক্কায় অটোরিকশা চালক এক শিশু নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাড়াশ পৌর শহরের উলিপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তাড়াশ পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে মোঃ জনি (১২) এবং কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে হাইফোত হোসেন।

স্থানীয়রা জানায়, সকালে গরু বোঝাই একটি একটি ভটভটি তাড়াশ উপজেলার নওঁগা হাটের দিকে দ্রুত গতিতে যাচ্ছিলো। ভডভডি উলিপুর ব্রিজ এলাকায় পৌঁছলে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক হাইফোত হোসেন ও অটোরিকশায় থাকা শিশু জনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম