হোম > সারা দেশ > রাজশাহী

দুই বাসের সংঘর্ষে আহত ১০, আশঙ্কাজনক ৪

উপজেলা প্রতিনিধি, সাঁথিয়া (পাবনা)

পাবনা- ঢাকা মহাসড়কের চরচিনাখড়া ভাটার মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে পাবনা-ঢাকা মহাসড়কের চরচিনাখড়ায় ঢাকাগামী পাবনা এক্সপ্রেস ও বরিশালগামী অর্থি পরিবহনের বাসের মধ্য মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি বাসের চালক, সহকারী ও যাত্রীসহ ১০ জন আহত হয়। দুর্ঘটনায় বেশি ক্ষতিগ্রস্ত হয় অর্থি পরিবহন। অর্থি বাসের চালক ও যাত্রীরা বেশি আহত হয়েছেন বলে স্থানীয়রা জানান।

স্থানীয় বেলাল হোসেন জানান, দুর্ঘটনার শব্দ পেয়ে আমি ঘটনাস্থলে আসি। এখানে অর্থি পরিবহনের চালককে আমরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এছাড়াও এ বাসের ৬ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করি। তিনি জানান, পাবনা এক্সপ্রেসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অর্থি পরিবহনের বাসকে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে।

দুই বাসের সংঘর্ষের ঘটনায় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূরের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

সংবাদ পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ ও কাশিনাথপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে সড়ক থেকে বাস দুটি সরানোর জন্য কাজ করছে।

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন