পাবনার চাটমোহরে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত ভ্যানচালক উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোইল টলটলিপাড়ার মৃত খোরশেদ আলীর ছেলে নাসের আলী (৪৪)।
বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী গোরস্থানের পাশে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. অলিউর রহমান স্থানীয়দের বরাতে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি গলা কাটা রক্তাক্ত অবস্থায় নাসের পড়ে আছে। তিনি জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করছি দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে। আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি অলিউর রহমান।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) মো. আবু বকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।