হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল

সিরাজগঞ্জের শাহজাদপুরে সম্মেলন প্রস্তুতি সভা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার দুপুরে দলটির উপজেলা কার্যালয়ে সামনে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সম্মেলন প্রস্তুতি সভার কার্যক্রম শুরু করেন ২ ও ৬ নম্বর সংসদীয় আসনের কমিটির আহ্বায়ক ড. এমএ মুহিত। এ সময় নিজ সমর্থকদের সঙ্গে দলীয় কার্যালয়ে ঢুকতে যান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সারোয়ার। এ নিয়ে দুই গ্রুপের হাতাহাতি, ধাওয়া পালটা ধাওয়া হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে সারোয়ারসহ ২০ জন আহত হন।

শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান