হোম > সারা দেশ > রাজশাহী

ছাদ থেকে ইট ছুঁড়ে এসআইয়ের মাথা ফাটিয়ে পালালো ডাকাত

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

বগুড়ার শিবগঞ্জে বাড়ির ছাদ থেকে ইট ছুঁড়ে এসআইয়ের মাথা ফাটিয়ে পালিয়েছে ডাকাত। শুক্রবার বিকেলে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দুদাহার গ্রামে যায় এসআই মঞ্চয় কুমার কুন্ডুসহ একদল পুলিশ। এ গ্রামের মৃত দিলবর রহমানের ছেলে সিরাজুল ইসলাম পাঠ ওরফে কালু ডাকাত হিসেবে পরিচিত। তিনি সাজাপ্রাপ্ত, ডাকাতি, চুরিসহ ১৬ মামলার আসামি।

এ দিকে গোপন সূত্রে খবর পেয়ে বিকেলে পুলিশ বাড়ির সামনে পৌঁছা মাত্রই কালু ডাকাত চিৎকার করে বলেন, বাড়িতে ডাকাত এসেছে তোমাদের কাছে যার যা আছে সবকিছু নিয়ে বের হও। তাৎক্ষণিক বাড়ির নারী-পুরুষ একত্রিত হয়ে হাতে লাঠিসোঠা নিয়ে পুলিশকে অবরুদ্ধ করে এবং মারধর করে। কালু ডাকাত বাড়ির ছাদে উঠে এসআইকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। ইটের ছোড়ার আঘাতে এসআই মঞ্চয় কুমুর কুন্ডুর মাথা ফেটে যায়। পরে তাকে দ্রুত শিবগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার তার মাথায় সাতটি সেলাই দিয়েছেন।

এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহিন বলেন, কালু ডাকাতের বিরুদ্ধে রাজশাহী, ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা ও বগুড়াসহ বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে ডাকাতি, চুরি সহ একাধিক মামলা রয়েছে। থানার এসআই তাকে ধরতে গেলে ছাদ থেকে ইট ছুঁড়ে এসআইকে আহত করেন। এ ঘটনায় ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা নেওয়া হয়েছে। তাকে ধরতে অভিযান অব্যাহত আছে।

তানোরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেবে ১ হাজার ৬৯ শিক্ষার্থী

পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রী নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

বিএনপিরই মধ্যে মুক্তিযোদ্ধা বেশি আছে: জ্বালানি মন্ত্রী

প্রতিমন্ত্রীর হুঁশিয়ারির পরও মাটি বিক্রির দৌরাত্ম্য থামছে না

কৃষকের কষ্ট আমরা দেখেছি, এবার স্বপ্ন পূরণের সময়: শিক্ষামন্ত্রী

গোদাগাড়ীতে নববর্ষে চীনা নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদ্‌যাপন

লালপুরে অভিযানে হেরোইন-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক