হোম > সারা দেশ > রাজশাহী

স্বাধীনতা রক্ষায় যুবকদের নিয়ে রিজার্ভ ফোর্স গঠন করা হবে

সিরাজগঞ্জে আসিফ মাহমুদ

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে যুব সমাজের অংশগ্রহণে সেনাবাহিনীর দ্বিগুণ পরিমাণ রিজার্ভ ফোর্স গঠনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ দলীয় জোট মনোনীত ‘শাপলা কলি’ প্রতীক ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

তিনি বলেন, “বাংলাদেশ বিভিন্ন সময়ে সার্বভৌমত্বের হুমকির মুখে পড়েছে। কিছু বিক্রি হয়ে যাওয়া রাজনৈতিক দলকে ব্যবহার করে দেশের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলার চেষ্টা করা হয়। আমরা এই পরিস্থিতি মোকাবিলায় যুব সমাজকে কাজে লাগাতে চাই।”

তিনি আরও জানান, এ কারণেই এনসিপির ইশতেহারে যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর দ্বিগুণ পরিমাণ রিজার্ভ ফোর্স গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।

আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, “একটি দল ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের কথা বলছে। কিন্তু তারা নির্বাচিত হলে আগ্রাসী শক্তির বিরুদ্ধে কী করবে, সে বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেয় না।”

তিনি আরও বলেন, “শীতকালে বিদেশ থেকে অতিথি পাখি আসে। যারা নিজেদের জাতীয়তাবাদের ধারক বলে দাবি করে, তারাই আবার বিদেশ থেকে আসা অতিথি পাখিদের মনোনয়ন দিচ্ছে।”

সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন এবং সিরাজগঞ্জ-৬ আসনের এনসিপি প্রার্থী এস এম সাইফ মুস্তাফিজ।

ট্রাকচাপায় মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

ঈশ্বরদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পিতা-পুত্র আটক

জমি নিয়ে বিরোধের জেরে মসজিদে তালা

ইসলামী আন্দোলনের পথ কখনোই সহজ ছিল না: ড. মীর নুরুল ইসলাম

ধর্ষণ মামলায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা

নিয়ামতপুরে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

পুলিশ সদস্যকে মারধর, কারাগারে বিএনপি নেতা

পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ঈশ্বরদী ইপিজেডের প্রধান ফটকে তালা

কৃষকদল নেতার বাড়ি থেকে ৬০০ লিটার ভেজাল দুধ উদ্ধার

ধুনটে এক মণ ধানের দামে মিলছে না একজন শ্রমিক