হোম > সারা দেশ > রাজশাহী

সেনাবাহিনীর বিশেষ অভিযান অস্ত্রসহ গ্রেপ্তার ২

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

ছবি: আমার দেশ।

বগুড়ার ধুনট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি পিস্তল ও দেশীয় তৈরি ৩টি অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, শাহজাহানপুর উপজেলার খননা ওমর দিঘি গ্রামের ইজার উদ্দিনের ছেলে রায়হান আলী রানা (৪০) ও শাকপালা গ্রামের জামাল পোদ্দারের ছেলে ফিরোজ পোদ্দার (৩৮)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি বাবুর বাজার এলাকায় একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। বগুড়া তিন মাথা রেলগেট সংলগ্ন যুব উন্নয়ন ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ তমালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রায়হান আলী রানা ও ফিরোজ পোদ্দার উপজেলার বাবুর বাজার এলাকায় খোকন মিয়ার বাসা ভাড়া নিয়ে বসবাস করে। সেনাবাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও ৩টি চাপাতি জব্দ করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন