হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল দুই ভাইয়ের

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাদের দুই মামাসহ আরও তিনজন।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের প্রয়াস স্কুলের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের হযরত আলীর ছেলে মো. আকাশ (২৫) ও মো. আরিফ (২১)। আহতরা হলেন তাদের মামা হায়দার আলী (৫০), আবদুল আজিজ (৩৮) ও মো. পলাশ (৩৫)।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করে জানান, বগুড়া থেকে শেরপুরগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশ মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরিফের মৃত্যু হয়। আহত বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার

লালপুরে তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন

ভেড়ামারায় বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী লাঠিখেলা

সোনামসজিদ সীমান্তে মাদক ও প্রাইভেটকারসহ আটক ১