হোম > সারা দেশ > রাজশাহী

নদীতে গোসলে নেমে তিন স্কুলছাত্র নিখোঁজ

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ঝাঁটিবেলাই গ্রামে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ফুলজোড় নদীতে গোসল করতে নেমে তিন স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

শনিবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ছাত্ররা হলো—ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাফি (১৫), সিরাজগঞ্জ শহরের বাসিন্দা কৃষ্ণ (১৫) ও সারজিল (১৫)। তারা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সৈকত ও আব্দুল মমিন জানান, সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর নাতি জারিফের পাঁচ বন্ধু তাদের বাড়িতে বেড়াতে আসে। দুপুরে তারা ছয়জন মিলে ফুলজোড় নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তিনজন পানিতে ডুবে যায়, তবে অপর তিনজন সাঁতরে তীরে উঠে আসে।

কামারখন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ারহাউস ইনস্পেক্টর অপু কুমার মণ্ডল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেছে। তবে নদীর গভীরতা ২০-২৫ ফুট হওয়ায় নিখোঁজদের এখনো পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, রাজশাহী ডুবুরি টিমকে খবর দেওয়া হয়েছে, তারা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করবেন।

এ বিষয়ে কামারখন্দ থানার ওসি মো. মোখলেসুর রহমান জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে রয়েছে। এখনো নিখোঁজদের সন্ধান মেলেনি।

যমুনায় গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ভাঙ্গুড়ায় পুকুর থেকে মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

সংস্কারের অভাবে বেহাল চন্দনবাইশা-বগুড়া সড়ক

সেশনজট নিরসনের দাবিতে রাবি নৃবিজ্ঞান বিভাগে তালা

রাবিতে অবৈধভাবে হলে অবস্থানের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

কানসাটে ঐতিহ্যবাহী দশহারা গঙ্গাস্নান, পুণ্যার্থীদের ঢল

সিংড়ায় নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে মার্কেটে অগ্নিকাণ্ড, ৪ দোকান পুড়ে ছাই

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে নজিরবিহীন দরপতন