হোম > সারা দেশ > রাজশাহী

ভোটার হতে ছবি তুলে নিথর দেহে বাড়ি ফিরলেন ২ বন্ধু

বগুড়া অফিস

বগুড়ার শেরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল পূর্বপাড়া গ্রামের সোলায়মানের ছেলে হৃদয় সরকার ও আব্দুল হাইয়ের ছেলে শুভ শেখ। আহত সাগর একই গ্রামের শাহিনের ছেলে।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নূর হোসেন জানান, মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে নতুন ভোটার হিসেবে ছবি তুলতে যান তিন বন্ধু। ছবি তোলা শেষে বাড়ি ফেরার পথে এসআর কেমিক্যালের সামনে কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা ছিটকে পড়লে পেছন আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শুভ মারা যান।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হৃদয়ও মারা যান। সাগরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন