হোম > সারা দেশ > রাজশাহী

গুরুদাসপুর পৌর প্রশাসকের কাছে ক্ষমা চাইলেন ৭২জন কর্মকর্তা-কর্মচারী

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর (নাটোর)

নাটোরের গুরুদাসপুর পৌরসভায় আন্দোলনের সময় অনাকাঙ্খিত ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার পৌরসভা চত্বরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তারা তাদের অনুতাপ প্রকাশ করেন।

জানা যায়, চলতি বছরের ৮ জানুয়ারি গুরুদাসপুর পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন নবাগত ইউএনও ফাহমিদা আফরোজ। এরপর ২৬ ফেব্রুয়ারি ২৮ মাসের বকেয়া বেতনের দাবিতে পৌরসভা কার্যালয়ের সামনে আন্দোলনে নামেন কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় নিয়ম ভঙ্গ করে টায়ার জ্বালানো হয় এবং পৌর প্রশাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্লোগান দেওয়া হয়। আন্দোলনের পর ৭ মাসের বেতন পেলেও আন্দোলনের ধরণ ও আচরণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে ৫ জন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় পৌর প্রশাসন।

পরে নিজেদের ভুল বুঝতে পেরে আনুষ্ঠানিকভাবে পৌর প্রশাসক ও ইউএনও ফাহমিদা আফরোজের কাছে ক্ষমা চান কর্মচারীরা। পৌর পরিষদের পক্ষে ক্ষমা চেয়ে বক্তব্য দেন মো. শফিকুল ইসলাম, সুফি মো. আবু সাইদ, সোহেল সরদার, কোহিনুর খাতুন, শহিদুল ইসলাম ও জাহিদুল ইসলাম।

এ বিষয়ে গুরুদাসপুর পৌর প্রশাসক ও ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, "পৌরসভার কিছু কর্মচারী ক্ষমা চেয়েছেন শুনেছি। তবে সরকারি বিধি লঙ্ঘনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যদি তারা সত্যিই অনুতপ্ত হয়ে থাকেন, তাহলে বিষয়টি নিয়মতান্ত্রিকভাবে বিবেচনা করা হবে।"

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন