হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে পৌরসভার ভাঙ্গুড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাকি বিল্লাহ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র। তার বাড়ি উপজেলার পাথরঘাটা গ্রামে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ নেতা বাকি বিল্লাহ বেশ কিছুদিন পালিয়ে ছিলেন। পরে এলাকায় এসে গোপনে দলীয় কার্যক্রম চালাচ্ছিলেন। তার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় একটি মামলা রয়েছে বলে জানা গেছে।

ওসি জানান, অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়।

সীমান্তে জ্বালানি তেলের পাচার ঠেকাতে সতর্ক বিজিবি

সারিয়াকান্দিতে জমিজমা নিয়ে বিরোধে নিহত ১

লাশ উদ্ধারে গিয়ে স্থানীয়দের হামলার শিকার পুলিশ

তানোরে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

কাজিপুরে গাছে ধাক্কা লেগে ট্রাক চালক নিহত

ছাত্রদল-যুবদলের ৯ নেতার জন্য দুঃসংবাদ

ধুনটে নাতির লাঠির আঘাতে দাদা নিহত, নাতি গ্রেপ্তার

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

রাজশাহীতে আ. লীগ কার্যালয়কে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা

প্রেমের টানে ঈশ্বরদীতে প্রেমিক, তরুণ-তরুণীকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী