হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপিতে যোগ দিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া জেলা শহরের ৭১ হোটেলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসে বিএনপিতে যোগদান করেছেন জেলা জামায়াতের রুকন ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের তথ্য মিডিয়া বিষয়ক সম্পাদক মো. শাহ্ নেওয়াজ হোসেন খালিদ। মঙ্গলবার দুপুরে বিএনপিতে যোগ দেন তিনি।

এ বিষয়ে মো. শাহ্ নেওয়াজ হোসেন খালিদ বলেন, বগুড়া যেহেতু বিএনপির ঘাঁটি। সেহেতু বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য আমি জামায়াতে ইসলাম ছেড়ে বিএনপিতে যোগদান করলাম। দীর্ঘদিন ধরে দেখেছি জামায়াত ইসলাম ইসলামের নামে প্রচার করে মানুষের আবেগ কিনতে চায় যা ইসলামের সাথে সাংঘর্ষিক।

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া- ৬ (সদর) আসনে বিএনপির প্রার্থী মো. রেজাউল করিম বাদশা তাকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী আলোচনা সভায় বিএনপির নেতাকর্মীরা হাততালি দিয়ে তাকে স্বাগত জানান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরি হিরু ও সদর বিএনপির সভাপতি মাফথুন আহম্মেদ খান রুবেল।

জনগণকে দেওয়া সকল অঙ্গীকার পূরণে সরকার বদ্ধপরিকর : দুলু

আদমদীঘিতে অকটেনশূন্য চার ফিলিং স্টেশন, ভোগান্তিতে চালকরা

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত মুন্নার মৃত্যু

নাটোরে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

বেশি দামে জ্বালানি তেল বিক্রি, দোকানিকে জরিমানা ও তেল জব্দ

অপরাধ দমনে হটলাইন চালুর নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের

ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ সুপারসহ আহত ৩৫

ভাঙ্গুড়ায় সালাত আদায় করে পুরস্কার পেল ৫৭ শিশু-কিশোর

পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নারীর মৃত্যু, আহত ১০

দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী পুতুল