হোম > সারা দেশ > রাজশাহী

নবাবগঞ্জে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

ছবি: আমার দেশ।

দিনাজপুরের নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভাঙচুরের মিথ্যা নাটক সাজিয়ে অপপ্রচার চালানোর অভিযোগে ১১ দলীয় জোটের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে নবাবগঞ্জ উপজেলা সদরের নিউমার্কেট এলাকায় অবস্থিত উপজেলা অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জোট নেতারা এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নবাবগঞ্জ উপজেলার ৫ নম্বর পুটিমারা ইউনিয়নের দলার দরগা বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচার মিছিল শেষে সমাপ্তি সমাবেশ চলছিল। এ সময় পাশের ধানের শীষের একটি প্রচার অফিস থেকে হঠাৎ বিকট শব্দে বক্স বাজানো শুরু করা হয়। এতে সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে দাঁড়িপাল্লা প্রতীকের দায়িত্বশীলরা শান্তিপূর্ণভাবে মাত্র কয়েক মিনিটের জন্য বক্স বন্ধ রাখতে অনুরোধ জানান।

বক্তব্যে আরো বলা হয়, অনুরোধের পর ধানের শীষের সমর্থকরা উল্টো দাঁড়িপাল্লা প্রতীকের কর্মীদের ওপর চড়াও হন। পরিস্থিতি শান্ত রাখতে দাঁড়িপাল্লা প্রতীকের নেতারা সঙ্গে সঙ্গে তাদের কর্মী-সমর্থকদের স্থান ত্যাগ করে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার নির্দেশ দেন, যা তারা মেনে চলে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এরপর ধানের শীষের সমর্থকরা একটি মিথ্যা নাটক সাজিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের কর্মীরা তাদের অফিস ভাঙচুর করেছে—এমন অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল করেন এবং প্রশাসনকে বিভ্রান্ত করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন জোট নেতারা।

এ ধরনের মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতারা বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষ থেকে কোনো ধরনের হামলা, ভাঙচুর কিংবা সহিংসতার ঘটনা ঘটেনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল কাসেম, সেক্রেটারি রেজাউল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি ড. আ ফ ম আকমল হোসাইন, কর্মপরিষদ সদস্য আব্দুর রহিম, ওবায়দুল ইসলাম, সেলিম রেজা, নবাবগঞ্জ উপজেলা এবি পার্টির সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইঞ্জি: জাহিদ হোসাইন, বিনোদনগর ইউনিয়ন আমির আজিজুল ইসলাম, গোলাপগঞ্জ ইউনিয়ন আমির আকরাম হোসেনসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

চাঁদা দাবি, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

দেশের যেকোনো উন্নয়ন গ্রাম থেকেই শুরু হবে: প্রতিমন্ত্রী পুতুল

ঘুষের ২১ লাখ টাকা ফেরতের দাবিতে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ

সাত বছর পর অপহরণ ও হত্যা মামলার ‘ভিকটিম’ জীবিত উদ্ধার

সিরাজগঞ্জে হাসিনাসহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিংড়ায় মাছ ব্যবসায়ীকে হত্যায় আটক ২

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

রুয়েটে ছাত্র হল-১-এর কাজ সম্পন্ন করার দাবি শিক্ষার্থীদের

গোদাগাড়ীতে রিসিভারের ৭০ বিঘা জমি নিয়ে তুঘলকি কাণ্ড

রায়গঞ্জের দুটি শিল্পপ্রতিষ্ঠানের নদীদূষণ বন্ধে হাইকোর্টের রুল