হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে বিজিবির অভিযানে ম্যাগাজিনসহ বিদেশি অস্ত্র উদ্ধার

রাজশাহী অফিস

রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে পার্শ্ববর্তী দেশ থেকে পাচার করা দুটি ইউএসএ-নির্মিত বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৩টায় বিজিবির রাজশাহী সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রাজশাহী বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।

তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক প্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর তিনটি বিশেষ টহল দল কাটাখালী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্তবর্তী ১০ নম্বর পদ্মার চর এলাকায় মাটির ভেতরে পুঁতে রাখা একটি ব্যাগ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় মালিকবিহীন দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র কাটাখালী থানায় জমা দেওয়া হবে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীতে বিজিবির একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। তিনি বলেন, জেলার ৯টি উপজেলা ও একটি সিটি কর্পোরেশনের আওতাধীন ছয়টি সংসদীয় আসনে ২৮টি প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, দুই প্লাটুন কেন্দ্রীয় রিজার্ভ, কে-৯ ইউনিট এবং পদ্মা নদীতে সাতটি স্পিডবোট ও ফাস্ট পেট্রোল ক্রাফট মোতায়েনের পরিকল্পনা রয়েছে।

এছাড়া, সীমান্তবর্তী ১৬টি বিওপিতে প্রতিটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভসহ মোট ৭০০ জনের বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনকালীন দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে ১১টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হবে। আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে সব নির্বাচনী এলাকায় বিজিবির মোতায়েন কার্যক্রম সম্পন্ন হবে বলেও জানানো হয়।

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার

লালপুরে তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন

ভেড়ামারায় বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী লাঠিখেলা

সোনামসজিদ সীমান্তে মাদক ও প্রাইভেটকারসহ আটক ১

তানোরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেবে ১ হাজার ৬৯ শিক্ষার্থী

পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রী নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

বিএনপিরই মধ্যে মুক্তিযোদ্ধা বেশি আছে: জ্বালানি মন্ত্রী