হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

বগুড়ার শিবগঞ্জে মমিত ডিজিটাল হাসপাতাল ও ডায়গনষ্টিক সেন্টারের পরিচালক ও নার্সদের বিরুদ্ধে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে।

শিশু হত্যার অভিযোগ এনেছেন শিশুটির পিতা ফয়সাল সরকার। তিনি শিবগঞ্জ সদর ইউনিয়নের আনসার কমান্ডার। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

ফয়সাল সরকার শিবগঞ্জ চাঁদনীয়া গ্রামের মৃত ফজলুল মান্নান এর পুত্র। তিনি শিবগঞ্জ সদর ইউনিয়নের আনসার কমান্ডার হিসাবে কর্মরত আছেন। তিনি শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর রাত সোয়া ৯টার দিকে প্রসবজনিত সমস্যায় তার স্ত্রীকে ক্লিনিকে নিয়ে গেলে এক নার্স সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন, আরেকজন নার্স নরমাল ডেলিভারির আশ্বাস দেন। পরিবারের অনুমতি ছাড়াই নরমাল ডেলিভারি করানো হলে শিশুর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে শিশুকে মৃত ঘোষণা করা হয়।

প্রতিষ্ঠানপক্ষ দাবি করেছে, নরমাল ডেলিভারিতে শিশুর মৃত্যু হলে কারও দোষ নেই, তবে তারা সতর্ক হবেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম রুহুল আমিন জানিয়েছেন, অভিযোগ প্রাপ্তির পর ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবেন।

ইউএনও মো. জিয়াউর রহমান বলেছেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম