হোম > সারা দেশ > রাজশাহী

আদমদীঘিতে নাশকতা মামলায় আ.লীগ নেতা কারাগারে

উপজেলা প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া)

বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা হযরত আলীকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হযরত আলী উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে। তিনি সান্তাহার ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

সোমবার রাতে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আদমদদীথি থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গত বছরের ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়সহ প্রায় পাঁচ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, হযরত আলীকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী