হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁয় মিলল লুট হওয়া ২২ লাখ টাকার তেল

উপজেলা প্রতিনিধি, গোদাগাড়ী (রাজশাহী)

বগুড়ার শেরপুরে ডাকাতি হওয়া তেলভর্তি ট্রাকটি রাজশাহীর গোদাগাড়ীতে পাওয়া গেছে। পরে নওগাঁর সাপাহার থেকে প্রায় ২২ লাখ টাকার তেল উদ্ধার করে পুলিশ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গোদাগাড়ী থানার ওসি রুহুল আমিন বলেন, গত সোমবার সকালে গোদাগাড়ীর ললিতনগর এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ওই ট্রাকটি পাওয়া যায়। তবে নওগাঁর সাপাহারে একটি গুদামে তেল নামিয়ে নেয়া হয়েছে বলে তদন্তের মাধ্যমে জানা যায়। আজ ওই গুদামে অভিযান চালিয়ে ৭৫ ড্রামে ১৩ হাজার ৯৫০ কেজি তেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২২ লাখ টাকা। এ ঘটনায় আগেই মামলা হয়েছে।

এর আগে, গত রোববার চট্টগ্রাম থেকে তেল নিয়ে রংপুরে যাচ্ছিল ট্রাকটি। রাতে বগুড়া-শেরপুর সড়কের ছনকা এলাকায় আরেকটি ট্রাক দিয়ে তেলভর্তি ট্রাকটি থামায় ডাকাতদল। পরে চালক ও সহকারীর হাত-পা বেঁধে ট্রাকে তুলে নিয়ে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক খাইয়ে অচেতন করা হয়।

ওসি রুহুল আমিন বলেন, ট্রাক ডাকাতির সঙ্গে জড়িতদের এখনও গ্রেপ্তার করা যায়নি। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। সাপাহারে গ্রেপ্তার তিনজনকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে।

তানোরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেবে ১ হাজার ৬৯ শিক্ষার্থী

পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রী নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

বিএনপিরই মধ্যে মুক্তিযোদ্ধা বেশি আছে: জ্বালানি মন্ত্রী

প্রতিমন্ত্রীর হুঁশিয়ারির পরও মাটি বিক্রির দৌরাত্ম্য থামছে না

কৃষকের কষ্ট আমরা দেখেছি, এবার স্বপ্ন পূরণের সময়: শিক্ষামন্ত্রী

গোদাগাড়ীতে নববর্ষে চীনা নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদ্‌যাপন

লালপুরে অভিযানে হেরোইন-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক