হোম > সারা দেশ > রাজশাহী

‘জয় বাংলা’ স্লোগান, রাজবাড়ী আদালত এলাকা থেকে ৫ জন গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, রাজবাড়ী

ছবি: সংগৃহীত।

রাজবাড়ী জেলা আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে। পরে ওই দিন রাতেই রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে সদর থানা-পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজবাড়ী সদর থানার সাজ্জাত হোসাইন (২১), পরশ আলী শেখ ওরফে শান্ত (২০), জনি শেখ (২৬), তৌফিক আহম্মেদ তাহিম (১৬) ও মো. মুনজিল শেখ (১৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার মামলার আসামি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ রোববার আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় তার কয়েকজন অনুসারী আদালত চত্বরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে তার মুক্তির দাবি জানান।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, আদালত চত্বরে কিছু যুবক স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জে যমুনার ভয়াবহ ভাঙনে বিলীনের পথে সরকারি স্কুল

দলীয় প্রভাবে গ্রেপ্তার এড়ানোর অভিযোগ স্বেচ্ছাসেবক দল আহ্বায়কের বিরুদ্ধে

বড়াইগ্রামে বাসের চাকায় পিষ্ট মোটরসাইকেল চালক

যমুনার ভাঙনে বিলীন হওয়ার পথে সরকারি স্কুল

ড্রেনেজ নিয়ে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার মারামারি

জয়পুরহাটে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

রাজশাহীতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

বোয়ালমারীতে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু, ওঝার কাছে সময়ক্ষেপণের অভিযোগ

আটঘরিয়া উপজেলা পরিষদের দুই সরকারি অফিসে দুর্ধর্ষ চুরি

রাউতারা বালুর বাঁধে সরকারের গচ্ছা কোটি কোটি টাকা