হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ১১৫ ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বসছে সিসি ক্যামেরা

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনের ৫১৫ ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা পুলিশ। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরাসহ ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ তিনটি আসনে ৫ উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৫১৫টি। এসব কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ ও সাধারণ এই দুটি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ১১৫টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে গোমস্তাপুর উপজেলায়। এ উপজেলায় মোট ৯০টি কেন্দ্রের মধ্যে ৩২টিই ঝুঁকিপূর্ণ। এ ছাড়াও সদর উপজেলায় ১৭২টি কেন্দ্রের মধ্যে ২৫টি, শিবগঞ্জ উপজেলার ১৫৯টি কেন্দ্রের মধ্যে ২৩টি, নাচোল উপজেলার ৫৭টি কেন্দ্রের ২১টি ও ভোলাহাট উপজেলার ৩৭টি কেন্দ্রের মধ্যে ১৪টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৮২০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ২১৫ জন ও নারী ভোটার ২ লাখ ৪৩ হাজার ৬০৫ জন। চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল- গোমস্তাপুর-ভোলাহাট) আসনে মোট ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৩৭২ জন। যারমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৫ হাজার ৪৪২ জন ও নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৯২৯ জন। এ ছাড়া এই আসনে ১ জন হিজড়া ভোটার রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ৬০ হাজার ৮০৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩০ হাজার ১১৫ জন ও নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৬৯০ জন।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। এ ছাড়া অতিরিক্ত নজরদারি থাকবে পুলিশের। এ ছাড়া জেলার ‘গুরুত্বপূর্ণ ও ‘সাধারণ’ সব কয়টি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে।

জামায়াতের ২৫ এমপি প্রার্থীর পড়াশোনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

দাঁড়িপাল্লার সমর্থনে নলডাঙ্গায় মহিলা জামায়াতের বিশাল পথযাত্রা

নবাবগঞ্জে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন

স্বাধীনতা রক্ষায় যুবকদের নিয়ে রিজার্ভ ফোর্স গঠন করা হবে

সিরাজগঞ্জে দাঁড়িপাল্লার নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ

সুশাসন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র চায় জনগণ: আবুল কালাম আজাদ

দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান মুজিবুর রহমানের

আওয়ামী লীগের শাসনামলে নাটোর ছিল সন্ত্রাসের জনপদ: দুলু

দয়া করে ভোটটা জামায়েতকে দিয়েন না: টুকু

নৌকার পক্ষে ভোট করা আ. লীগ নেতা চাইছেন ধানের শীষে ভোট!