হোম > সারা দেশ > রাজশাহী

ছাত্রলীগের সঙ্গে রামেক হাসপাতাল পরিচালকের গোপন মিটিং, কার্যালয় ঘেরাও

রাজশাহী অফিস

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালকের সঙ্গে ছাত্রলীগের গোপন মিটিংয়ের সময় কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে তাদের।

এ ঘটনায় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে। শিক্ষার্থী ও চিকিৎসকদের দাবি, ছাত্রলীগকে মদত দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

অবরুদ্ধরা হলেন রামেক শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সভাপতি ডা. শুভ সরকার এবং সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানা।

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রামেক শাখার শীর্ষ এ দুই নেতা হাসপাতাল পরিচালকের কার্যালয়ে বসে বৈঠক করছেন—এমন খবর জানাজানি হলে শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা পরিচালকের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ ও কার্যালয় ঘেরাও করেন। বর্তমানে কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ রয়েছেন ওই নেতারা। সেখানে হাসপাতাল পরিচালকও উপস্থিত রয়েছেন বলে নিশ্চিত করা গেছে।

এমই

শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে আগুন

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, তিন জনের যাবজ্জীবন

মোস্তাফাপুর দারুস সালাম কেন্দ্রীয় কবরস্থানের নতুন কমিটি, বিনা খরচে দাফন পাবেন যেকোনো মুসলিম

সার না পেয়ে চার শতাধিক কৃষকের মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার

নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

চাটমোহরে গোডাউন ভেঙে সার লুট, মাইকিং করে ফেরৎ চাইলেন প্রশাসন

রামেক হাসপাতালের মেঝেতে দুই হাজারের বেশি রোগী

ক্ষেতলালে ১৯ মামলার আসামি সেই ডাকাত গ্রেপ্তার

ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি সভা

নাটোরে এমপির জনসভায় বোমা আতঙ্ক