হোম > সারা দেশ > রাজশাহী

যন্ত্রণা সইতে না পেরে প্রাণটাই দিলেন গৃহবধূ

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

বগুড়ার ধুনটে রোগের যন্ত্রণা সইতে না পেরে শ্যামলী খাতুন নামে ২০ বছর বয়সী এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শুক্রবার দুপুরে উপজেলার মথুরাপুর গ্রামের আশ্রয়ণ পল্লিতে এ ঘটনা ঘটে। শ্যামলী একই পল্লির মেহেদী হাসানের স্ত্রী ও গোবিন্দপুর গ্রামের সেলিম রেজার মেয়ে।

নিহতের স্বামী মেহেদী হাসান বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন আমার স্ত্রী। যন্ত্রণা সহ্য করতে না পেরে অস্বাভাবিক আচরণ করতেন। বহু চিকিৎসা করালেও সুস্থ করা যায়নি। এতে অসহ্য হয়ে আত্মহত্যা করেন তিনি।

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী