হোম > সারা দেশ > রাজশাহী

গোমস্তাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

উপজেলা প্রতিনিধি, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চিনাবাদাম, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ১২ হাজার ৩০০ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেনের সভাপতিত্বে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

‎উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে ৬ হাজার ১০০ জন কৃষকের মাঝে গম , ৬ হাজার কৃষকের মাঝে সরিষা, ২০ জন কৃষকের মাঝে চীনাবাদাম, ৮০ জন কৃষকের মাঝে পেঁয়াজ, ৫০ জনকে মসুর ও ৩০ জন কৃষকের মাঝে খেসারি, ২০ জন কৃষকের মাঝে অড়হড় বীজ ও সার বিতরণ করা হবে। প্রতি এক বিঘা জমির জন্য নির্ধারিত পরিমাণে বীজ, ডিএপি ও এমওপি সার বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।

ঈশ্বরদীতে দুই কলেজ শিক্ষার্থী অপহরণের পর উদ্ধার, চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

বনপাড়া পৌরসভায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ঈশ্বরদীতে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আট ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সোনামসজিদ স্থলবন্দরে পাথর আমদানি শুরু

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

ধামইরহাটে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন