হোম > সারা দেশ > রাজশাহী

শহীদ ওসমান হাদির খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

ছবি: আমার দেশ।

বগুড়ার ধুনট উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের ফাঁসির দাবি এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) আছর নামাজ শেষে ধুনট কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর শহরের শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির আয়োজন করে ধুনটের সর্বস্তরের জনতা। সমাবেশে ভারতীয় আধিপত্যবিরোধী নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

রুহুল আমিন নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জিন্নাহুর রাকিব, হুসাইন সাদ্দাম, মাওলানা রবিউল ইসলাম। এছাড়া জিসান উল হাবিব, আব্দুল্লাহ আল নোমান, কামরুল ইসলাম, আশেকী ইলাহী শিবলী, হানজেলা আল আজাদী, মেহেদী হাসান ও আশরাফুদ্দিন আল আজাদ সহ সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন গণ-অভ্যুত্থানের অগ্রভাগের একজন সাহসী সৈনিক ও আপসহীন কণ্ঠস্বর। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে সর্বস্তরের জনতাকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে পেটালো বিএনপি নেতাকর্মীরা

ভুয়া চাহিদাপত্রে জ্বালানি উত্তোলন, ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী প্রত্যাহার

ইবি শিক্ষিকা হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, এসপি কার্যালয় ঘেরাও

মুফতি আমির হামজার বিরুদ্ধে আরো এক মামলায় সমন জারি

পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

কাজীপুরে ১৭০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং ৭ এপ্রিল হচ্ছে না

রামেক হাসপাতালে আইসিইউর অপেক্ষায় ৫৬ শিশু, আরেক শিশুর মৃত্যু

নিখোঁজের দুই দিন পর নদীতে ভেসে উঠল কিশোরীর লাশ