হোম > সারা দেশ > রাজশাহী

গেলেন জলসা শুনতে ফিরলেন লাশ হয়ে

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

নাটোরের লালপুরে শিমক্ষেত থেকে করিম প্রামানিক (৫৬) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার হয়েছে।

সোমবার লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া পূর্বপাড়া গ্রামের একটি শিমক্ষেত থেকে লাশটি উদ্ধার করেন তার আত্মীয়-স্বজনরা। তিনি উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া পূর্বপাড়া গ্রামের মৃত চয়েন প্রামাণিকের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত করিম প্রামানিক রোববার মাগরিবের নামাজ পর ইসলামী জলসা শোনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে ভোর রাত পর্যন্ত বাসায় না ফিরলে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে আলম নামে এক ব্যক্তি একই গ্রামের মরহুম শফির উদ্দিনের ছেলে মানিকের শিমক্ষেতে করিমের লাশটি পড়ে থাকতে দেখেন। পরিবারের লোকজনকে খবর দিলে তারা মৃত দেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

নিহত করিম প্রামানিকের বড় ভাই আব্দুর রহমান জানান, তার ভাই মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগে আক্রান্ত ছিলেন। এর আগেও কয়েকবার তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে ছিলেন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বাড়িতে আনা হয়। কিন্তু রোববার দিবাগত রাতে বাড়িতে না ফেরায় তাকে ভোর রাত থেকে খোঁজাখুজি করা হয়। সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন একটি শিমক্ষেতে তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। পরে সেখান থেকে লাশটি বাড়িতে নিয়ে আসা হয়।

লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. মোমিনুজ্জামান জানান, এ ব্যাপারে লালপুর থানায় একটি অপঘাতজনিত মৃত্যু (ইউডি) মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমএস

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন ধানের শীষ প্রার্থীর

ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে পরাজিত প্রার্থী তুহিন

নাটোরে সরকারি ভর্তুকি মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু

সরকারি হাসপাতালে চিকিৎসা নিলেন জামায়াতের এমপি, খেলেন রোগীদের সাধারণ খাবার

উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির

শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

স্ত্রীকে হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ, আটক স্বামী

মাদ্রাসা ছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, ভিডিও ধারণ

ধামইরহাটে আদিবাসী স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

শেরপুর প্রেস ক্লাবের দায়িত্বে আকরাম ও কামাল