হোম > সারা দেশ > রাজশাহী

মৃত্যু নিয়ে বিতর্ক, জানাজার আগে মর্গে পাঠালো লাশ

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর (নাটোর)

নাটোরের গুরুদাসপুর উপজেলায় স্বামী পরিত্যক্তা শরীফা খাতুন (৩৬) মৃত্যুর পর জানাজার সময় পুলিশ মরদেহ নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উপজেলার বেড়গঙ্গারামপুর বটতলা গ্রামের কৃষক সরো মিয়ার মেয়ে শরীফা খাতুন দীর্ঘদিন ধরে যক্ষ্মা রোগে ভুগছিলেন বলে স্থানীয়রা জানান। বুধবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে দুই দফা রক্তবমি করার পর মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুর পর স্বাভাবিক নিয়মে মরদেহ গোসল শেষে দাফনের প্রস্তুতি নেওয়া হয়।

দুপুর ২টায় পুলিশ জানাজার স্থান থেকে লাশ নিয়ে মর্গে পাঠায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান বলেন, শরীফার মৃত্যু নিয়ে নানান কথা হচ্ছিল। ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আপত্তিকর ভিডিওর জেরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি