হোম > সারা দেশ > রাজশাহী

গর্ত থেকে বের করে ১৫টি কেউটে সাপ পিটিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ ও তাড়াশ (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের তাড়াশে এক কৃষকের বাড়ি থেকে ১৫টি কালো কেউটে সাপ ধরে পিটিয়ে মেরে ফেলেছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে বুধবার (১ অক্টোবর) বিকালে উপজেলার তালম ইউনিয়নের লাউতা গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে চারটার দিকে লাউতা গ্রামের আব্দুল লতিফ তার বাড়ির একটি গর্তের কাছে একটি কালো কেউটে সাপ চলাচল করতে দেখেন। এ সময় স্থানীয় লোকজনকে ডেকে আনা হলে তারা গর্তটি খুঁড়ে ১৫টি কালো কেউটে সাপ উদ্ধার করেন। এরপর তারা সাপগুলো লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেন। এখন এলাকার মানুষের মাঝে সাপের আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে তাড়াশ উপজেলা বন কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, যেকোনো বন্যপ্রাণী হত্যা আইনে নিষিদ্ধ। সাপগুলো জীবিত থাকলে আমরা উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দিতাম।

পরিবেশ নিয়ে কাজ করেন স্বাধীন জীবনের পরিচালক মো. আব্দুর রাজ্জাক নাসিম বলেন, সাপ মানুষের শত্রু নয়, বন্ধু। সাপ আক্রান্ত না হলে কাউকে কামড়ায় না। পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম