হোম > সারা দেশ > রাজশাহী

ভোট কম পাওয়া নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভোট-পরবর্তী ফলাফলকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই দফায় দুটি বাড়িতে হামলা চালানো হয় এবং উভয় পক্ষের অন্তত ৩-৪ জন আহত হয়েছেন।

ঘটনাটি উপজেলার দুর্লভপুর ইউনিয়নর জগন্নাথপুর এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যা ও শুক্রবার সকালে দুই দফায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৭ নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিয়ালীমারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পূর্ববর্তী নির্বাচনে বিএনপি বরাবরই বেশি ভোট পেত। সদ্য সমাপ্ত নির্বাচনে জগন্নাথপুর কেন্দ্রে বিএনপি প্রায় ১ হাজার ৪০০ ভোট এবং জামায়াত প্রায় ১ হাজার ভোট পায়।

ফলাফল ঘোষণার পর জামায়াত সমর্থকদের উল্লাসকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, বিএনপির কিছু নেতাকর্মী জামায়াত সমর্থকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে সংঘর্ষ বাধে।

পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও শুক্রবার সকালে বাবর আলী ও তার চাচাতো ভাই সাদিকুল ইসলামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে আবারও এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি থমথমে।

আহতদের মধ্যে সাদিকুল ইসলাম, তার ছেলে ইউসুফ আলী ও মেয়ে আদরীর নাম জানা গেছে। তারা চিকিৎসাধীন রয়েছেন।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক বাবর আলী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতি করার পরও তার বাড়িতে একই দলের লোকজন হামলা চালিয়েছে, যা দুঃখজনক ও নিন্দনীয়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে শিবগঞ্জ থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন জানান, জগন্নাথপুর ও পিয়ালীমারী কেন্দ্রে কম ভোটের ব্যবধান নিয়ে অসন্তোষ থেকে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে প্রশাসনের নিয়ন্ত্রণে আছে।

চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার: সরোয়ার তুষার

আগামী দিনে চাঁদাবাজ ও দখলদারদের ভোট দেবেন না

শেরপুরে ড্রেনের পানির স্রোতে ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে ফসলি জমি ও বসতভিটা

ট্রান্সফরমার চুরি করতে এসে মিল মালিককে হত্যা, গ্রেপ্তার ২

গোদাগাড়ীতে ২ মাদক ব্যবসায়ীর সম্পদ ক্রোক

আমাদের সব মাল ‘হাই কোয়ালিটির’

বাইসাইকেল ছিনতাইয়ের জন্য ফার্মেসি মালিককে হত্যা, ৭ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে সেই সহকারী শিক্ষিকা বরখাস্ত

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় মা-ছেলে নিহত

নওগাঁয় বজ্রপাতে দুজনের মৃত্যু