হোম > সারা দেশ > রাজশাহী

রুপপুর প্রকল্পের গাড়িতে চাপা পড়ে যুবক নিহত

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রাশিয়ান নাগরিকদের বহনকারী মিনিবাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। সোমবার বিকেলে দাশুড়িয়া–লালন শাহ সেতু মহাসড়কের দিয়াড় বাঘইল ক্লাবমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সম্রাট হোসেন (২৯)। তিনি ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রুপপুর মোড় এলাকার রকিবুল ইসলামের ছেলে। সম্রাট পেশায় ডালপুরি বিক্রেতা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্রাট রুপপুর মোড় থেকে মোটরসাইকেল নিয়ে নতুন হাট মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে রাশিয়ান নাগরিকদের বহনকারী মিনিবাস (ঢাকা মেট্রো-ঝ ১২-০২২১) তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে গেলে বাসটির চাকায় চাপা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা মুকুল হোসেন বলেন, সম্রাট প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে যাচ্ছিল। হঠাৎ এভাবে তার মৃত্যুতে আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি।

পাকশী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কল্লোল কুমার বলেন, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করেছে। মিনিবাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বগুড়ায় মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৩

তানোরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিভিন্ন স্থানে কালবৈশাখি ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি

সিরাজগঞ্জে স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ

দাম বেশি রাখার প্রতিবাদ করায় একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

শিবগঞ্জে ভিজিএফ কার্ডের চাল না পেয়ে চেয়ারম্যানকে অবরুদ্ধ

নওগাঁয় কালবৈশাখী ঝড়ে ৭৩১ হেক্টর জমির ফসল নষ্ট

শিবগঞ্জে অটোরিকশা-ভটভটির সংঘর্ষে শিশু নিহত, আহত ৬

স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের ঈদ উপহার পেল শতাধিক পরিবার

নাটোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাবা নিহত, ছেলে আহত