হোম > সারা দেশ > রাজশাহী

সান্তাহারে ১৪৪ ধারা অমান্য করে মার্কেট দখলের চেষ্টা, গ্রেপ্তার ৩

উপজেলা প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া)

বগুড়ার আদমদীঘির সান্তাহারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক মার্কেট দখলের চেষ্টায় আপন তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সান্তাহার বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সেতু (৪০), সানী (৩৭) ও হাসিবুর রহমান (২৫)।

রোববার সকালে থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠিয়েছে। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি আব্দুল্লাহ আল কাফি নামের এক ভুক্তভোগীর মামলার পরিপ্রেক্ষিতে আদালত থেকে ওই মার্কেটের ওপর ১৪৪ ধারা জারি হয়।

মার্কেট মালিক ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল্লাহ আল কাফির ভাষ্যমতে, উপজেলার সান্তাহার মেইন রোডে মেসার্স সপ্তভা শাড়ী বিতান নামে তার এবং নিবিড় বস্ত্র বিতান নামে তার আপন চাচাতো ভাই নাসিফ আরেফিন নিবিরের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সম্প্রতি তাদের চাচা আব্দুর রাজ্জাক ও তার তিন ছেলে মিলে প্রতিষ্ঠান দুটি সহ পুরো মার্কেট দখলের পায়তারা করে আসছিলেন। এমতাবস্থায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আব্দুল্লাহ আল কাফি। গত ১৯ ফেব্রুয়ারি বিচারক ওই মার্কেটে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারির আদেশ দেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেন আদালত। এরই মধ্যে ১৪৪ ধারা অমান্য করে শনিবার সকালে আব্দুর রাজ্জাক সহ তার তিন ছেলে ওই মার্কেট দখল নিতে যান। ওই দিন বিকালে পুলিশ ঘটনাস্থল থেকে তার তিন ছেলেকে গ্রেপ্তার করে।

আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ওই মার্কেটে ১৪৪ ধারা জারি ছিলো। সেটি অমান্য করে দখলের চেষ্টাকরলে শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাদের গ্রেপ্তার করে ১৫১ ধারায় কোর্টে প্রেরণ করা হয়।

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান