হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে সরকারি ভর্তুকি মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু

জেলা প্রতিনিধি, নাটোর

নাটোরে সরকারি ভর্তুকি মূল্যে গরুর মাংস এবং ডিম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে নয়টায় শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

এ সময় জেলা প্রশাসক বলেন, জনবান্ধব সরকার সব সময় সাধারণ মানুষের পাশে আছে। তাদের ক্রয় ক্ষমতা বিবেচনা করে প্রাণীজ আমিষের চাহিদা পূরণে ভর্তুকি মূল্যে গরুর মাংস এবং ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। আগামীতে এই ধরণের জনবান্ধব কর্মসূচীর পরিধি আরো বিস্তৃত হবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সেলিম উদ্দীন জানান, জেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে আজ এবং আগামীকাল সাড়ে ছয়শ’ টাকা কেজি দরে ২০০ কেজি গরুর মাংস বিক্রি করা হবে। ৩০ টাকা হালি দরে ডিম বিক্রির কার্যক্রম চলমান থাকবে।

এছাড়া জেলার ছয়টি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে স্থানীয় খামারীদের সহযোগিতায় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রম চলছে। এই কার্যক্রমের আওতায় ৭০ টাকা লিটার দরে দুধ এবং ৩০ টাকা হালি দরে ডিম বিক্রি করা হচ্ছে। প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে এই কার্যক্রম চলবে ২৫ রমজান পর্যন্ত ।

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন ধানের শীষ প্রার্থীর

ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে পরাজিত প্রার্থী তুহিন

সরকারি হাসপাতালে চিকিৎসা নিলেন জামায়াতের এমপি, খেলেন রোগীদের সাধারণ খাবার

উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির

শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

স্ত্রীকে হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ, আটক স্বামী

মাদ্রাসা ছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, ভিডিও ধারণ

ধামইরহাটে আদিবাসী স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

শেরপুর প্রেস ক্লাবের দায়িত্বে আকরাম ও কামাল

ইমামের নেতৃত্বেই ন্যায়-ইনসাফের সমাজ গড়ে উঠবে: মসজিদ মিশন সেক্রেটারি