হোম > সারা দেশ > রাজশাহী

স্বামীর পাঠানো রেমিট্যান্সের লক্ষাধিক টাকা খোয়ালেন নারী

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় মালয়েশিয়া প্রবাসী স্বামীর পাঠানো ১ লাখ ১০ হাজার টাকা (রেমিট্যান্স) ব্যাংক থেকে তুলে আনার পথে তা খোঁয়ালেন রেখা খাতুন (৩৫) নামের এক নারী। তিনি উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়া গ্রামের প্রবাসী হাফিজুর রহমানের স্ত্রী। এতগুলো টাকা হারিয়ে ওই নারী মানসিকভাবে ভেঙে পড়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ভাঙ্গুড়া পৌর শহরের শরৎনগর বাজারে অবস্থিত অগ্রণী ব্যাংকের বড়ালব্রীজ শাখার সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রেখা খাতুন জানান, “আমার স্বামী তার বেতনের টাকা ও তার বন্ধুর কাছ থেকে ঋণ নিয়ে অগ্রণী ব্যাংক বড়ালব্রীজ শাখার মাধ্যমে ১ লাখ ২৯ হাজার টাকা রেমিট্যান্স পাঠান। বেলা ১১টার দিকে চেক দিয়ে আমি ব্যাংক থেকে টাকাগুলো তুলে আমার ভ্যানিটি ব্যাগে রাখি। এ সময় ব্যাংকের ভেতরে বসে থাকা বোরকা পরিহিত কয়েকজন নারী তা দেখছিল।”

তিনি আরও জানান, “আমি ব্যাংক থেকে বের হয়ে এলে ওই নারীরাও আমার পিছু নেয়। এরপর আমি ব্যাংকের সামনে ফুটপাতের একটি কাপড়ের দোকানে পোশাক কিনতে যাই। এ সময় ওই নারীরা আমার পাশে দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পরে আমি ব্যাগ খুলে দেখি—ভেতরে ১ লাখ ১০ হাজার টাকার দুটি বান্ডিল নেই। আর পাশে দাঁড়িয়ে থাকা ওই নারীরাও নেই।”

অগ্রণী ব্যাংক বড়ালব্রীজ শাখার ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম বলেন, “ভুক্তভোগী ওই নারী ব্যাংক থেকে চেকের মাধ্যমে তার স্বামীর পাঠানো ১ লাখ ২৯ হাজার টাকা রেমিট্যান্স তোলেন। পরে বাজারের মধ্যে তার টাকাগুলো খোয়া গেছে বলে তার কাছ থেকে আমি জেনেছি।”

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আমার দেশকে বলেন, “এ ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে ওই নারী তার টাকাগুলো কিভাবে খোয়া গেছে তা তিনি ঠিকমতো বলতে পারছেন না। এছাড়া এখন পর্যন্ত তিনি থানায় কোনো অভিযোগও করেননি।”

সীমান্তে জ্বালানি তেলের পাচার ঠেকাতে সতর্ক বিজিবি

সারিয়াকান্দিতে জমিজমা নিয়ে বিরোধে নিহত ১

লাশ উদ্ধারে গিয়ে স্থানীয়দের হামলার শিকার পুলিশ

তানোরে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

কাজিপুরে গাছে ধাক্কা লেগে ট্রাক চালক নিহত

ছাত্রদল-যুবদলের ৯ নেতার জন্য দুঃসংবাদ

ধুনটে নাতির লাঠির আঘাতে দাদা নিহত, নাতি গ্রেপ্তার

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

রাজশাহীতে আ. লীগ কার্যালয়কে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা

প্রেমের টানে ঈশ্বরদীতে প্রেমিক, তরুণ-তরুণীকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী