হোম > সারা দেশ > রাজশাহী

ঈশ্বরদীর গ্রিনসিটি থেকে রুশ নাগরিকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

নিহত রুশ নাগরিক বুখিনস্কি ইভগেনি । ছবি: আমার দেশ

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকা গ্রিন সিটি থেকে বুখিনস্কি ইভগেনি নামে এক রুশ নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে গ্রিন সিটির ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষের বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত বুখিনস্কি ইভগেনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘অ্যাটমটেকএনার্গো’তে কর্মরত ছিলেন।

ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রিন সিটিতে দায়িত্ব পালনরত কর্মকর্তাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই রুশ নাগরিকের দীর্ঘ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে নিরাপত্তাকর্মীদের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা কক্ষটির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় বাথরুমে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

ঈশ্বরদীতে সংঘর্ষের জেরে জামায়াতের নেতাকর্মীদের বাড়িতে হামলা-আগুন, পুড়ল ৮ মোটরসাইকেল

আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

শিবগঞ্জ সীমান্তে ১৯টি ককটেলসহ আটক ১

আ.লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা টেররিস্ট রাজনৈতিক দল: হুইপ দুলু

হাসপাতালের ঠিকাদারি সিন্ডিকেট অপসারণের দাবিতে বিক্ষোভ

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর, আটক ২

ফরিদপুরে নকল দুধ তৈরির কারখানায় অভিযান

রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু

সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার